• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে টমটমে বসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক বাংলাদেশে মামলা, কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি: ইশরাকের বিবৃতি সিলেটে হৃদয় কুমার হত্যা: আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বাংলাদেশে শিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর মাঝপথেই আটকে আছে ‘তারবিহীন সিলেট নগর’ গড়ার উদ্যোগ মন্ত্রী আরিফকে নিয়ে ফেসবুকে পোস্ট: ১০ ঘন্টা পর বিএনপি নেতার জিম্মায় মুক্তি গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জে টমটমে বসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

18

হবিগঞ্জ শহরতলির উমেদনগর এলাকায় ব্যাটারিচালিত টমটমে (ইজিবাইক) বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে একটি যাত্রীবাহী টমটমে বসাকে কেন্দ্র করে উমেদনগরের খাঁ বাড়ির সৈয়দ আলীর পক্ষের এবং মোল্লাবাড়ির আফিল উদ্দিনের পক্ষের দুই নারীর মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরা লাঠিসোঁটা, ফিকল ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এই রক্তক্ষয়ী সংঘাত ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোক রক্তাক্ত হন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, টমটমে সামান্য বসা নিয়ে নারীদের বিবাদের জের ধরে দুই গোষ্ঠীর লোকজন বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd