• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানে হঠাৎ ভূমিকম্প নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা ১৯৭১: ২ মার্চ পতাকা উত্তোলন বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও ও এসিল্যান্ড বদলি গোয়াইনঘাটে পানি সংকট বোরো চাষ নিয়ে বিপাকে কৃষকরা জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইরান একটি স্বাধীন রাষ্ট্র, ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে না: আনোয়ার ইব্রাহিম কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী? মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত ইরানের গণমাধ্যমের দাবি, খামেনি ‘জীবিত ও সুস্থ’ আছেন নগরীতে ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক যমুনা ছেড়েছেন ড. ইউনূস, উঠেছেন গুলশানের বাসায় জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিল: সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের মিলনমেলা ত্বকের যত্নে চাল ধোয়া পানি

সিলেটে পাথর লুট: ডিসি নিয়োগের পর কোম্পানিগঞ্জের ইউএনও বদলি

Reporter Name / ৪৬৬ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

132

সিলেটের বিভিন্ন কোয়ারী ও পর্যটন এলাকায় প্রকাশ্যে পাথর লুটপাট ও অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ব্যর্থ হওয়ায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ প্রেক্ষাপটে সিলেটের প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। জেলা প্রশাসকের পর এবার কোম্পানিগঞ্জে নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়েছে।

আজ (সোমবার, ১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারোয়ার আলম। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন

একই ঘটনায় বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে কোম্পানিগঞ্জ উপজেলার আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে বদলি করে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সংযুক্ত করা হয়েছে। আর কোম্পানিগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার সম্প্রতি সাদা পাথর, জাফলং, লোভাছড়া সহ বিভিন্ন এলাকায় পাথর লুটপাট ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। গত এক সপ্তাহ ধরে এ বিষয়ে তীব্র সমালোচনা চলার পর অবশেষে সিলেটের প্রশাসনে রদবদলের ঘটনা ঘটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd