জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মুদি দোকানদার নুমন উদ্দিনের (৫০) মরদেহ তিন দিন পর ধানক্ষেতে পাওয়া গেছে। তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। বুধবার (১ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ বাজার সংলগ্ন শায়লা সিটি হসপিটালের পিছনে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহতের শালা সুমন আহমদ বলেন, তিন দিন ধরে কোনো খোঁজ না পেয়ে সিলেট র্যাব অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় খবর পেলাম, বোনের স্বামীর মরদেহ ধানক্ষেতে পড়ে আছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আমি নুমন উদ্দিনের বাসায় আছি। লাশ উদ্ধার করে সুরতহল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে...
149
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মুদি দোকানদার নুমন উদ্দিনের (৫০) মরদেহ তিন দিন পর ধানক্ষেতে পাওয়া গেছে। তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। বুধবার (১ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ বাজার সংলগ্ন শায়লা সিটি হসপিটালের পিছনে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহতের শালা সুমন আহমদ বলেন, তিন দিন ধরে কোনো খোঁজ না পেয়ে সিলেট র্যাব অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় খবর পেলাম, বোনের স্বামীর মরদেহ ধানক্ষেতে পড়ে আছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আমি নুমন উদ্দিনের বাসায় আছি। লাশ উদ্ধার করে সুরতহল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।