• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

গেজেট ভুক্ত ৩ সিমানার বেড়াজালে বন্ধী কোম্পানীগঞ্জের গণপরিবহন সেক্টর

Reporter Name / ২৪৯ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

99

ভোলাগঞ্জ ১০নং সাদা পাথর এলাকার গেজেটেড স্থল বন্দর, নদী বন্দর এবং পর্যটন ঘাটের সীমারেখা নির্ধারণ এবং মহাসড়কে অবৈধ পার্কিং ও অযৌক্তিক টোল আদায় বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর বাস-মিনিবাস কোস্টার মালিক ও পরিবহন শ্রমিকদের প্রতিনিধি আবেদন করে।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর
বাস-মিনিবাস কোস্টার মালিক ও পরিবহন শ্রমিকদের প্রতিনিধি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করে বলেন:
আমরা সিলেট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন রুটে চলাচলকারী বাস-মিনিবাস কোস্টার মালিক ও পরিবহন শ্রমিকদের প্রতিনিধি হিসেবে সাদা পাথর পর্যটন কেন্দ্রে বিদ্যমান গুরুতর প্রশাসনিক বিশৃঙ্খলা ও পরিবহন অব্যবস্থাপনা নিয়ে আপনার জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

বর্তমানে মহাসড়কে অবৈধ টোল আদায় ও যান চলাচলে বাধা, মহাসড়ক ও মূল সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করা হয়, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। এর ওপর, সাদাপাথর পর্যটন ঘাটের লিজ/ইজারাদার পক্ষ পার্কিং অবস্থা থেকেই প্রতিটি বাস-মিনিবাস কোস্টার থেকে অযৌক্তিক হারে(মাইক্রোবাস ১২০/-বাস ২০০.০০ পর্যন্ত) টোল আদায় করছে।প্রশাসনিক সীমারেখার অস্পষ্টতা ভোলাগঞ্জ ১০নং বা সাদা পাথর মাঠ নামীয় এলাকাটি স্থল বন্দর, নদী বন্দর এবং পর্যটন ঘাটএই তিনটি ভিন্ন প্রশাসনিক কাঠামোর আওতাভুক্ত হিসেবে গেজেটেড। কিন্তু দুঃখজনকভাবে এই তিন অংশের সুনির্দিষ্ট সীমারেখা আজ পর্যন্ত নির্ধারিত না থাকায় তিনটি ভিন্ন প্রশাসনিক আওতা নিয়ে মারাত্মক আইনি জটিলতা ও প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়েই বিভিন্ন পক্ষ অবৈধভাবে পার্কিং টোল আদায় করে আমাদের হয়রানি করছে, যা আমাদের ব্যবসায়িক ক্ষতির কারণ হচ্ছে এবং পর্যটকরা নিরুৎসাহিত হচ্ছেন।

তাই জনস্বার্থে এবং পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা রক্ষার্থে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে অতিদ্রুত ব্যবস্থাগুলো গ্রহণ করবেন।

তাদের দাবী: ক.স্থল বন্দর, নদী বন্দর ও পর্যটন ঘাটের গেজেট মোতাবেক সুনির্দিষ্ট সীমারেখা অবিলম্বে চিহ্নিত করে তা কার্যকর করা।
খ) মহাসড়ক ও মূল সড়কে অবৈধ পার্কিং ও যানবাহন থেকে টোল আদায় অবিলম্বে বন্ধ করা।
গ) বাস-মিনিবাসের জন্য একটি নির্দিষ্ট ও চিহ্নিত পার্কিং জোন স্থাপন করে সরকারি গেজেট অনুযায়ী একটি ন্যায্য ও যৌক্তিক ফি নির্ধারণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd