• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

শাহজালাল রহ. মাজার জিয়ারত করে সিলেট ১ আসনে জিওপির প্রার্থী আকমল হোসেনের প্রচারণা শুরু

Reporter Name / ২৫৪ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

102

নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়ার পূণভূমি, প্রকৃতি কন্যা সিলেটের অন্যতম সিলেট-১ আসন থেকে ভিপি নুরের গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে লড়বেন আকমল হোসেন।

আজ শুক্রবার ২৪ অক্টোবর দুপুর ১২ ঘটিকায় প্রবাসী অধিকার পরিষদ ইউকে শাখার সহ সভাপতি আকমল হোসেন সিলেট এয়ারপোর্টে দেশে ফিরলে তাকে ফুল দিয়ে গলার মালা ও শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখা ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাদরে গ্রহণ করেন।

এরপর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে আকমল হোসেন সিলেট- ১ আসনে ট্রাক প্রতীকের লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তিনি বলেন ১৮ এর কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে উঠা ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বে গণঅধিকার পরিষদ। এ সংগঠন ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমি গণঅধিকার পরিষদ থেকে সিলেট-১ আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করবো (ইনশাআল্লাহ)।
আমি নির্বাচিত হলে সিলেট সদর ও নগরের উন্নয়নে নতুনত্ব এনে দিবো। এ সিলেটকে ২য় লন্ডন বলা হলেও এখানে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন নেই, সদর ও নগরের জনগণের ইচ্ছে আকাঙ্খা পূরণ হয়নি। চা শ্রমিক,দিন-মজুর থেকে শুরু করে আমি প্রত্যেকের লালিত স্বপ্ন বাস্তবায়নে দৃড় প্রত্যয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।তিনি শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও বিভাগীয় সমন্বয়ের দায়িত্ব ও পালন করছেন।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আহমদ, শ্রমিক অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি যুবায়ের আহমদ তোফায়েল, মহানগর শাখার সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক আলী আহমদ তাজ,সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ ছামী, শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মঞ্জিল শ্রমিক অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক জাকির হোসেন,
ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এ বি আল মাহমুদ, সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহুল হক মোহন, সাংগঠনিক সম্পাদক এনাম আরিয়ান, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, আমির হোসেন জালালী সহ গণঅধিকার পরিষদ এর অঙ্গ সংগঠনের জেলা মহানগরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd