• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের

বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন

Reporter Name / ৩০১ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

210

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে। ১৫ নভেম্বর সকালে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয় ও ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ‘৫ম ও ৭ম শ্রেণী’র ৪০৮ জন শিক্ষার্থী ওই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।
আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও ফাউন্ডেশনের সদস্য সদস্য আহমদ আলী হিরন জানান, ফাউন্ডেশনের ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষায় বিশ্বনাথ উপজেলার ৯২টি প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেছেন। শিক্ষার্থীদের সাথে কেন্দ্র এলাকায় শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পূর্বের মতো ভবিষ্যতেও সকলের সহযোগীতা অব্যাহত থাকলে আমাদের ওই আয়োজনকে আরোও বৃহৎ আকারে নিয়ে যেতে কাজ করে যাব।
আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব ও রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরোও আগ্রহী করে তুলবে ও মেধা যাচাইয়ে গূরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd