• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা

অতিরিক্ত মদপানে প্রাণ গেল দুজনের

Reporter Name / ২০৪ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

242

পাবনায় অতিরিক্ত মদপান করে সুমন সরকার (৩৫) এবং মামুন হোসেন (৩২) নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

মৃত সুমন সরকার পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে এবং মামুন হোসেন রাধানগর মক্তবপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মদপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন। তবে তারা কোথায় মদপান করেছেন তা জানা যায়নি। তবে তাদের স্বজনরা দাবি করেছেন, গ্যাস্ট্রিকের কারণে তাদের মৃত্যু হয়েছে।

ওসি জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান। তবে কোথা থেকে কিভাবে খেয়েছে এসব বিস্তারিত তদন্তের পর জানা সম্ভব হবে।

পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী খাতুন জানান, তাদের দুজনকে ৩ ঘণ্টার ব্যবধানে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুমন ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে মারা গেলে তার স্বজনরা লাশ নিয়ে চলে যান। একই সময়ে পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন মামুন। এদিকে মৃত সুমন ও মামুনের পরিবারের সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

পাবনা থানার ওসি দুলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধারে গিয়ে দেখতে পাই, সুমনের লাশ তার স্বজনরা শ্মশানে নিয়ে পুড়িয়ে ফেলছেন। মামুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd