• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা

ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ২৮১ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

265

“মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরী শাখার আয়োজনে ‘শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি, সিলেটস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার উপদেষ্টা সহ-সভাপতি মুকতাবিস উন নুর। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও শাখা পরিচালক আলী ফারহান আহমদ। যৌথ সঞ্চালনায় ছিলেন শাখা সহকারী পরিচালক জুনাঈদ আহমদ জিসান এবং সংগঠক অগ্র. আন্দালিব আব্দুল্লাহ জারিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার ড. ইসমাইল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাসুদ সরকার, অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ (শাবিপ্রবি); শাখা কিশোর থিয়েটার উপদেষ্টা আহমদ মাহবুব ফেরদৌসী; তারিক এম এ কাইয়ুম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ (শাবিপ্রবি); শাখা প্রাক্তন পরিচালক এড. জুনেদ আহমদ এবং কেন্দ্রীয় আসরের শিক্ষা সম্পাদক মুতাসিম বিল্লাহ মাসুম।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ফুলকুঁড়ি আসরের ৫১ বছরের গৌরবোজ্জ্বল পথচলা, শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মেধা ও নৈতিকতার বিকাশে সংগঠনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অতিথিদের উদ্দীপনামূলক বক্তব্য এবং শিশু-কিশোরদের মনোজ্ঞ পরিবেশনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্বে ৫ম ক্ষুদে গণিত উৎসব এবং মাইন্ড ম্যারাথন সিজন–২-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd