• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ

জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে, কী বলে ইসলাম?

Reporter Name / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

332

ইসলাম জীবন ও মৃত্যুর প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা আর পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। একজন মুসলিম ইন্তেকালের পর তার জানাজার আনুষ্ঠানিকতা সঠিকভাবে সম্পাদন করা সুন্নাহ। এর মধ্যে জানাজার নামাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

মৃত্যু অবশ্যম্ভাবী। প্রত্যক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,

  

প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। (সুরা আলে ইমরান ১৮৫)

 

অনেকে জানতে চান, জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে, কী বলে ইসলাম?
 
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জায়গা পাক হওয়া জানাজা নামাজের জন্যও শর্ত। যিনি জানাজার নামাজ পড়ছেন তার জুতা ও পায়ের নিচের মাটি উভয়টি যদি পবিত্র হয় তবে জুতা পরেও জানাজা নামাজ পড়া জায়েজ আছে।

স্থান পবিত্র হলে জুতা খুলেও দাঁড়াতে পারবে। আর দাঁড়ানোর স্থান অথবা জুতার নিচে অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়বে। কেননা জুতার উপর অংশ সাধারণত পাকই থাকে।
 
উল্লেখ্য, জুতার নিচের অংশ যেহেতু অপবিত্র হওয়ার আশংকাই বেশি তাই মসজিদের বাইরে জানাজার নামাজ পড়লে জুতা পায়ে দিয়ে নামাজ না পড়াই উচিত। এক্ষেত্রে সতর্কতা হল, জুতা খুলে তার উপর দাঁড়ানো। (আলবাহরুর রায়েক ১/২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২) 


আপনার মতামত লিখুন :

One response to “জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে, কী বলে ইসলাম?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd