• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্টে লঘুচাপের সঙ্গে বন্যার পূর্বাভাস সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন পরীক্ষক সিলেটে বিদ্যুতের দ্বিগুণ বিলের অভিযোগে সয়লাব ফেসবুক অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের জামিন শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ

মারা গেলেন প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী

Reporter Name / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
মারা গেলেন প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী

212

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘মিস ইন্ডিয়ার’ মুকুটজয়ী প্রথম নারী এবং ভারতের ফ্যাশন সাংবাদিকতার অগ্রদূত মেহের ক্যাস্তেলিনো। বুধবার (১৭ ডিসেম্বর) মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৮১ বছর বয়স হয়েছিল তার। মৃত্যুর সময় ছেলে কার্ল, পুত্রবধূ নিশা এবং মেয়ে ক্রিস্টিনাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন এ তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৬৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে জাতীয় পর্যায়ে তারকা খ্যাতি লাভ করেন মেহের ক্যাস্তেলিনো। সঙ্গে মিস ইউনিভার্স ও মিস ইউনাইটেড নেশনসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে পরবর্তী ভারতীয় সৌন্দর্য প্রতিযোগীদের জন্য নতুন পথ উন্মোচন করেছিলেন তিনি।

জানা গেছে, মুম্বাইয়ে জন্ম মেহের ক্যাস্তেলিনোর। তিনি যখন ফ্যাশনে অভিষেক করেন, তখন ফ্যাশন জগতকে বাঁকা চোখে দেখতে অভ্যস্ত ছিল সমাজ। তার মিস ইন্ডিয়া খেতাব জয় শুধু ব্যক্তিগত সাফল্য হয়ে থাকেনি, বরং তা ভারতীয় নারীদের আত্মপ্রকাশের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিস্তৃত হতে থাকে।

র‌্যাম্প থেকে নিউজ রুমের অলিগলিতে অবাধ যাতায়াত ছিল তার। ফ্যাশন জগতও একনামে চেনে তাকে। ১৯৭৩ সালে ‘Eve’s Weekly’-তে তার প্রথম লেখা প্রকাশ হয়। এরপর থেকে ধীরে ধীরে প্রথম সারির ফ্যাশন সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করেন। স্টাইল ও সংস্কৃতি নিয়ে তার লেখা বিভিন্ন প্রবন্ধ ও নিবন্ধ নিয়ে এখনো চর্চা হয়।

এদিকে মেহের ক্যাস্তেলিনোর মৃত্যুতে তাকে স্মরণ করে ফেমিনা মিস ইন্ডিয়া তাদের অফিশিয়াল ইনস্টাগ্রোমে লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে মেহের ক্যাস্তেলিনোর মৃত্যুর খবর জানাচ্ছি। ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং আমাদের প্রথম মিস ইন্ডিয়া ছিলেন। তিনি পথিকৃৎ ছিলেন। আগামী দিনের জন্য মানদণ্ড স্থাপনও করেছিলেন। তার উত্তরাধিকার চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd