• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

কেএফসির বিরুদ্ধে মামলা জিতে ক্ষতিপূরণ পেলেন ৮১ লাখ

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

267

কেএফসি আউটলেটের ম্যানেজারের বিরুদ্ধে বর্ণবৈষম্য ও অন্যায্য বরখাস্তের অভিযোগ এনে প্রায় ৬৬ হাজার ৮০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ লাখ টাকা) ক্ষতিপূরণ পেয়েছেন ভারতীয় নাগরিক। সংবাদমাধ্যম এনডিটিভিতেরোববার (২৮ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব লন্ডনে কেএফসি আউটলেটে এমন ঘটনা ঘটে।

তামিলনাড়ুর বাসিন্দা মাধেশ রবিশচন্দ্রন অভিযোগ করেন, তার শ্রীলঙ্কান তামিল ম্যানেজার তাকে ‘দাস’ ও ‘ভারতীয়রা প্রতারক’-এমন বর্ণবাদী মন্তব্য করে হেনস্তা করতেন এবং অতিরিক্ত কাজ করতে বাধ্য করতেন। যুক্তরাজ্যের একটি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল তার অভিযোগকে যথার্থ ও প্রমাণিত বলে রায় দেয়।

ট্রাইব্যুনাল রায়ে জানানো হয়, রবিশচন্দ্রনকে বর্ণের ভিত্তিতে কম সুবিধা দেয়া হয়েছে এবং আইনি নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নেক্সাস ফুডস লিমিটেডকে কর্মক্ষেত্রে বৈষম্যবিরোধী প্রশিক্ষণ চালুর নির্দেশ দেয়া হয়েছে।

এ ঘটনায় যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে বর্ণবৈষম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, বহুজাতিক কোম্পানিগুলোর আড়ালে এখনো অভিবাসী ও সংখ্যালঘু কর্মীরা নীরব বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এই রায় শুধু ভুক্তভোগী কর্মীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করেনি, বরং ভবিষ্যতে নিয়োগকর্তাদের জন্যও একটি কঠোর বার্তা হয়ে থাকল-কর্মক্ষেত্রে বর্ণ, জাতিগত পরিচয় বা জাতীয়তার ভিত্তিতে বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর আইনি পরিণতি অবশ্যম্ভাবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd