• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

উদ্বোধন হলো স্টার নিউজের ওয়েব পোর্টাল

Reporter Name / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

328
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ উপস্থাপনের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের ওয়েব পোর্টালstarnews.com.bd। ওয়েব পোর্টালের মাধ্যমে দর্শক ও পাঠকরা এখন থেকে অনলাইনে স্টার নিউজের সর্বশেষ সংবাদ, ভিডিও ও বিশেষ সংবাদসহ বিভিন্ন প্রতিবেদন সহজে উপভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় ওয়েব পোর্টালের উদ্বোধন করেন স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোখছেদুল কামাল বাবু।
তিনি বলেন, স্টার নিউজের অন্যতম একটি প্ল্যাটফর্ম ওয়েব পোর্টাল। এখানে টেলিভিশন ও ডিজিটালের একটা সমন্বয় থাকবে। সবকিছুর কেন্দ্রে থাকবে এই ওয়েব পোর্টাল। এখানে যেমন একজন পাঠক নিউজ পড়তে পারবেন, আবার টেলিভিশন দেখতেও পারবেন। এছাড়া ডিজিটালের সব কনটেন্টও এখানে থাকবে।
কামাল বাবু আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই- আমরা দেশসেরা অনলাইন নিউজ পোর্টাল হতে চাই। আমরা সঠিক এবং নির্ভুল খবর সবার আগে দিতে চাই। আমি আশা করব, আমাদের সাংবাদিকরা সেই লক্ষ্য বাস্তবায়নে সচেষ্ট থাকবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মিরাজ বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে স্টার নিউজের ওয়েবসাইট চালুর মাধ্যমে দর্শক-সম্পৃক্ততা আরও বাড়বে। এছাড়াও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ওয়েবসাইট নতুন মাত্রা যোগ করবে।’
অনুষ্ঠানেবিভাগীয় প্রধানরা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। নতুন এই ওয়েব পোর্টালে দেশ-বিদেশের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদনসহ বিভিন্ন বিভাগের সংবাদ নিয়মিত প্রকাশ করা হবে।
তারা আরও জানান, ওয়েব পোর্টালটি মোবাইল ও ডেস্কটপ— উভয় মাধ্যমের জন্য ব্যবহারবান্ধবভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি লাইভ টিভি স্ট্রিমিং, ভিডিও আর্কাইভ এবং বিশেষ ফিচার যুক্ত থাকায় দর্শকরা যেকোনো সময় চ্যানেলের অনুষ্ঠান দেখতে পারবেন।
এ সময় স্টার নিউজের বিভিন্ন বিভাগের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd