• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভুয়া পত্রিকা অফিসের আড়ালে নকল কনডম কারখানার সন্ধান থানা থেকে পালিয়ে গেল রিমান্ডে থাকা নারী আসামি সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২ সিলেটে হামে আরও দুই শিশুর প্রাণহানি নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

জেল কর্তৃপক্ষের মানবিকতায় ২৮ বছর পর কারামুক্ত হলেন রাহেলা বেগম

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

280

১৯৯৮ সালে একটি হত্যা মামলায় রাহেলা বেগমকে যাবজ্জীবন সাজা দেন আদালত। এরপর গ্রেপ্তার হয়ে কারা জীবন শুরু হয় রাহেলার। ভিটামাটি কিংবা স্বামী-সন্তান, কিছুই নেই তার। জেলগেটে দু’একবার দেখতে গিয়েছেন বড় বোন সায়েলা। ঠিক এভাবেই জেলখানার চার দেয়ালেই কেটেছে জীবনের ২৮ বছর।

খোঁজ নিয়ে জানা যায়, এ বছরের ১২ই জানুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়। কিন্তু জরিমানার সাড়ে ৫ হাজার টাকা তখনও অপরিশোধিতই থেকে যায়। রাহেলাকে সে কথা জানায় কারা কর্তৃপক্ষ। তার সঙ্গে আরও জানানো হয়, জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে তাকে আরও প্রায় ২ বছরের মত সাজা ভোগ করতে হবে। কিন্তু অসহায় রাহেলার পক্ষে তা কোনভাবেই পরিশোধ করা সম্ভব ছিলো না। পরিস্থিতি বিবেচনায় মানবিক হয় কারা কর্তৃপক্ষ। জরিমানার সাড়ে ৫ হাজার টাকা পরিশোধ করেন জেলসুপার। এরপরই তার সেই বোন জামাইয়ের মাধ্যমে হস্তান্তর করা হয় পরিবারের কাছে।

রাহেলার বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিঘা গ্রামে। বর্তমানে এ নারী বড় বোনের বাড়িতেই আছেন । দীর্ঘ কারাভোগের পর এখন আর স্মৃতি শক্তি ও দৃষ্টি শক্তি আগেরমত নেই। বয়স হয়েছে প্রায় ৬৪ বছর। নিজ বোন ছাড়া সবই তার অপরিচিত। রাহেলার কাছে জেল জীবন নিয়ে জানতে চাইলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ভাঙ্গা কন্ঠে বলেন, জেলের ভেতর বসে প্রতি মুহূর্তে বের হওয়ার ক্ষণ গুণতেন তিনি। এর বেশিকিছুই বলতে পারেন না রাহেলা।

তার বড় বোন সায়েলা জানান, বোনের জন্য আল্লাহর কাছে অনেক কেঁদেছেন তিনি। অন্তত ফিরে আসুক জীবিত। যদিও অনেক সময় জীবিত ফিরে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন। এখন আপন বোনকে কাছে পেয়ে খুব ভালো লাগছে তার। যে মামলায় সাজা হয়েছে সে মামলা নিয়ে ক্ষোভ থাকলেও এখন আর তা মনে করতে চান না তিনি।

আরও পড়ুন : মাদারীপুরে দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

রাহেলার ফিরে আসার খবরে তাকে দেখতে আসছেন অনেকেই। জানান, ছোট বেলায় মানুষের বাড়িতে কাজ করতেন রাহেলা। চলাফেরায় বেশ ভালোই ছিলেন। তবে ২৮ বছর আগের রাহেলাকে কোনভাবেই মিলাতে পারছেন না তারা।

নওগাঁ জেলা কারাগরের সুপারের দায়িত্বে আছেন রত্না রায়। রাহেলার মুক্তিতে সহযোগিতা করতে পেরে খুশি তিনিও। জানান, রাহেলা ছিলো সবচেয়ে প্রবীণ নারী কয়েদি। বিভিন্ন সময় তার খাওয়া-দাওয়া ও শরীরের খোঁজ নিতেন তারা। তবে যেহেতু তার যাবজ্জীবন সাজা শেষ হয়েছিল তাই কারা কর্তৃপক্ষও চেয়েছেন দ্রুতই তাকে পরিবারের কাছে তুলে দিতে। সেই মানবিকতা থেকেই জেল তহবিল থেকে তার জরিমানার সাড়ে ৫ হাজার টাকা পরিশোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd