• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

বিদেশে যেতে চান আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম, মিলল না অনুমতি

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

295

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আবেদনটি নামঞ্জুর করেন।

মোয়াজ্জেমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. রায়হান। শুনানিতে তিনি দাবি করেন, মোয়াজ্জেম হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি কোনও রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডে যুক্ত নন। তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, আর তাই চিকিৎসার জন্য তার থাইল্যান্ডে যাওয়া প্রয়োজন। এ জন্য ১৫ ফেব্রুয়ারির মেডিকেল অ্যাপয়েন্টমেন্টও নির্ধারিত আছে বলে আদালতের সামনে দাবি করা হয়।

এর আগে আইনজীবী মো. রায়হান মোয়াজ্জেমের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের বিদেশ গমনের অনুমতি প্রদানের আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করেন। বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর মোয়াজ্জেম হোসেনকে এপিএস হিসেবে নিয়োগ দেন তিনি। পরে মোয়াজ্জেমের বিরুদ্ধে এপিএস পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করার অভিযোগ ওঠে।আর এসব অভিযোগেই গত বছরের ২১ এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর একই বছরের মে মাসে মোয়াজ্জেম হোসেনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের পাশাপাশি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd