• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

যৌথবাহিনীর হাতে বিএনপির সাবেক নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

255

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে  চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সোয়া দুইটার দিকে হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তার দেয়া তথ্য মতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে দেশীয় অস্ত্র।

সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির  (মাঝি বাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিলো- তিনটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা, একটি লোহার চাকু, দেশীয় দা একটি, স্টিল পাইপ চারটি, হাতুড়ি একটি, চেইন একটি, বেইচ গিয়ার একটি, স্টিলের চাকু তিনটি ও স্মার্ট ফোন দুটি।

চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান জানান, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বহিষ্কার এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটি কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, গতরাতে যৌথবাহিনী সৈয়দকে গ্রেপ্তারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে আজ দুপুরে তাকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. লুৎফর রহমান জানান, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয় তার বাড়ি থেকে। যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd