• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ ছাত্রদল নেতার

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

285

ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সায়মুন আমান। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ ও দল পরিবর্তনের ঘোষণা দেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সায়মুন আমান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি সায়মুন আমান, ঝালকাঠি জেলা ছাত্রদলের ৭ নম্বর পৌরসভার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।’ পদত্যাগের ঘোষণার মাত্র ১৪ মিনিট পর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।’

এ বিষয়ে সায়মুন আমান বলেন, তিনি ২০১৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে সিনিয়র নেতাদের নির্দেশনা অনুযায়ী কর্মসূচিতে অংশগ্রহণ ও সংগঠনের জন্য লোকজন নিয়ে কাজ করেছেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ত্যাগী নেতাকর্মীদের আর মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সায়মুন আমান আরও বলেন, ‘যারা আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এমন আত্মীয়-স্বজনদের বিএনপির সঙ্গে যুক্ত করে কর্মসূচিতে সামনে রাখা হচ্ছে। ত্যাগীদের মূল্যায়ন না হলে সেখানে রাজনীতি করে লাভ কী?’—এমন মন্তব্য করে তিনি জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নেন।

এদিকে ঝালকাঠি পৌর ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন রানা বলেন, ‘সায়মুন আমান আগে থেকেই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিল। তার বাবাও জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। তার শূন্য পদে শিগগিরই নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd