• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক

গাড়িতে টাকা পাওয়া নিয়ে ধূম্রজাল, এ্যানি ও পুলিশ কর্মকর্তার বক্তব্য

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

308

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নিবাচনি কাজে ব্যবহৃত গাড়ি থেকে টাকা উদ্ধার নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। প্রথমে একটি টিভি চ্যানেলের অনলাইন সংস্করণে গাড়িটি থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের খবর প্রকাশিত হওয়ার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

 

বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে টাকা পাওয়ার খবরের মধ্যে এ্যানির গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার খবরটি ওই অনলাইন কিছু সময় পরই প্রত্যাহার করে নেয়। তবে, ধোঁয়াশা কাটেনি।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে ভিডিও বার্তা দিয়ে গাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়টির ব্যাখ্যা দেন স্বয়ং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে নির্বাচনি কাজে ব্যস্ত রয়েছি। এর মধ্যে শুনতে পেলাম, আমার নির্বাচনি কাজে ব্যস্ত একটি গাড়ি তল্লাশি করা হয়েছে। আমার নির্বাচনি এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছিলেন। ওই গাড়িতে নির্বাচনের এজেন্টদের প্রয়োজনীয় খরচের ১৫ লাখ টাকা ছিল। কর্তৃপক্ষ সেটি পরীক্ষা-নিরীক্ষা করে ছেড়ে দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এটিকে ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে।”

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, “গাড়িতে টাকা পাওয়ার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। পরে আদালত পরিচালনা করে যাচাই-বাছাই করে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। এটি নির্বাচনি তহবিলের বৈধ টাকা বলে নিশ্চিত হয়।”

 

প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কৃষক দল নেতা শ্যামল নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে যাচ্ছিলেন।

সেই গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা পাওয়া যায়। পরে শ্যামলকে জেলা ও দায়রা জজ আদালতের চতুর্থ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন তাকে কারণ দর্শানোর নোটিশ নির্দেশ দেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

শ্যামল জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও এ্যানির খালাতো ভাই। আটক গাড়ির সামনে ও পেছনে লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী নির্বাচনি পোস্টার সাঁটানো ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd