• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে রয়েছেন যারা আপেল না কলা, কোনটি প্রতিদিন খাবেন কাবাঘর তাওয়াফ করার নিয়ম ও দোয়া আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা ঈদুল আজহার ছুটি ৭ দিন গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, স্বামী আটক সিলেটে বাড়ছে হাম রোগী, ওসমানীতে প্রস্তুত নতুন শিশু ইউনিট সিলেটে কঠোর পুলিশ, আ ট ক ১৩ হাজার ৯০০ যানবাহন সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি ‘সীমিত আকারে’ চালুর উদ্যোগ সিলেটে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২ পেস আক্রমণে বাংলাদেশকেই সামান্য এগিয়ে রাখছেন শান্ত কোরবানির পশু নির্বাচনে কী কী বিষয়ে খেয়াল রাখবেন? শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে দোকান মালিক সমিতির নতুন সিদ্ধান্ত সিলেটে ছাত্রদল নেতার নেতৃত্বে সবুজ সিলেট অফিসে তাণ্ডব মাঠে থাকা সেনা সদস্যরা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে মাদানীর শ্বশুর হলেন ‘৯ বিয়ে’ করা সেই কাসেমী হজরত শাহজালালের মাজারে ২ দিনব্যাপী ওরস শুরু বৃহস্পতিবার সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, জানা গেল কবে দেশে ফিরবেন হিজবুল্লাহর সস্তা ড্রোনে যেভাবে নাস্তানাবুদ ইসরাইল

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে রয়েছেন যারা

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

22

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী পাকিস্তান। শুক্রবার (৮ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

 

টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম এবং অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ।

একাদশে জায়গা পাননি অফ স্পিনার নাঈম হাসান। গত সিরিজের তুলনায় দলে এসেছে কিছু পরিবর্তন। গত বছরের নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার হাসান মুরাদ ও পেসার খালেদ আহমেদ। তাদের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অন্যদিকে পাকিস্তান দলে নেই তাদের তারকা ব্যাটার বাবর আজম। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না তিনি। স্পিন আক্রমণে নেই সাজিদ খান, দলে আছেন নোমান আলী। পেস আক্রমণে আছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস এবং হাসান আলী।

 

দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতি নিয়ে এবার ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লক্ষ্যও সেই পুরোনো প্রত্যাশার মতোই—দুই ম্যাচের সিরিজেই জয় তুলে নেওয়া।

ম্যাচ সম্প্রচার নিয়েও বিস্তৃত আয়োজন রয়েছে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি বিশ্বের ১৭টি প্রতিষ্ঠান সরাসরি সম্প্রচার করবে, যার মধ্যে ৯টি টেলিভিশন চ্যানেল এবং ৮টি ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে।

বাংলাদেশে ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে, অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাডে। পাকিস্তানে সম্প্রচার করবে এ স্পোর্টস ও ডিজিটাল প্ল্যাটফর্ম তামাশা অ্যাপ। এছাড়া অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস, নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস, যুক্তরাজ্যে প্রিমিয়ার স্পোর্টস এবং যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলোতে সিরিজটি দেখা যাবে।

 

ভারতে ম্যাচটি টেলিভিশনে সম্প্রচার না হলেও ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানকোডে দেখা যাবে। শ্রীলঙ্কায় ডায়ালগ টিভি ও পিইও টিভি এবং মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রচারের ব্যবস্থা রয়েছে।

 

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, আগামী ১৬ মে থেকে।

 

বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তানের একাদশ

আজান আওয়াইস, ইমাম-উল হক, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd