• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটোয়ারী দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক- ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু

আইপিএল খেলা বিধ্বংসী ওপেনারকে দলে ভেড়াল নোয়াখালী

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

191

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজি। অভিষেক আসরেই শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে একের পর এক চমক দেখাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে সরাসরি চুক্তিতে বড় নাম দলে নেয়ার পর নিলামের টেবিলেও দক্ষতার পরিচয় দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সবশেষে একেবারে শেষ মুহূর্তে দলটি যুক্ত করেছে আফগানিস্তানের বিধ্বংসী তরুণ ওপেনার সেদিকউল্লাহ আতালকে।

সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে এ খবর জানিয়েছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজিটি। আতালের ছবি দিয়ে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘নোয়াখালীর হয়ে খেলবেন আতাল। নোয়াখাইল্লারা খুশি নি?’

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আফগানিস্তানের হয়ে ১টি টেস্ট, ১২টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি খেলেছেন আতাল। সব মিলিয়ে বাঁহাতি এই ওপেনার ৮৩টি টি-টোয়েন্টি ২১ হাফ-সেঞ্চুরিতে ১৩৫.০৮ স্ট্রাইক রেটে ২৫৪৯ রান করেছেন তিনি।

প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে অংশ নেবেন ২৪ বছর বয়সী আতাল। সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি২০) ও  দক্ষিণ আফ্রিকার এসএ২০ টুর্নামেন্টের পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই ওপেনারের।

আতালের আগে অবশ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, জনসন চার্লস, মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটার দলে নিয়েছে নোয়াখালী। দেশি ক্রিকেটারদের মধ্যে দলটি ভরসা রেখেছে সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল অঙ্কন ও জাকের আলীর ওপর।

নোয়াখালী এক্সপ্রেস: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী ও ইবরার আহমেদ, বিলাল সামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd