• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

আগামী ৩ জানুয়ারী ঢাকায় জামায়াতের সমাবেশ সফল করুন-মুহাম্মদ ফখরুল ইসলাম

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

200

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচন এগিয়ে আসলেও দেশে এখন পর্যন্ত কাঙ্খিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দেশব্যাপী নির্বাচনী আচরণবিধি লংঘনের ছড়াছড়ি চলছে। একটি বড় দলের পক্ষ থেকে মিথ্যা ফ্যামিলি কার্ড বিতরণের নামে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত দেশে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী জুলাই যোদ্ধাকে প্রকাশ্য দিবালোকে হত্যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার এবং দেশব্যাপী ছড়িয়ে পড়া সব অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকের দাবিতে আগামী ৩ জানুয়ারী ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াত। উক্ত সমাবেশ সফল করতে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে প্রচারণা চালিয়ে যেতে হবে।

তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত আগামী ৩ জানুয়ারী ঢাকার সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, বায়তুল মাল সেক্রেটারী মুফতি আলী হায়দার, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা এএইচএম সোলায়মান।

সভায় সিলেট মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ ছাড়াও সকল থানা আমীর ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩ জানুয়ারী ঢাকার সমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সিলেট থেকে বিপুল জনশক্তির অংশগ্রহণ নিশ্চিতে নানা পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd