• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি

আগেও বলেছি, এখনও বলছি নির্বাচন নিয়ে ঝুকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

222

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোনো নিরাপত্তা ঝুকিঁ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে জোর দিয়ে তিনি বলেছেন,  আগেও বলেছি, এখনও বলছি নির্বাচন নিয়ে কোনো ঝুকি নেই। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সারাদেশের বর্তমান নিরাপত্তা চিত্র পর্যালোচনা করা হয়।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত বড় কোনো নিরাপত্তার থ্রেট নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী প্রচারণা চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা যেন এ সময় না ঘটে, এজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে। বেআইনি আদেশ না দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। ভোটকেন্দ্রে অনিয়ম বিশৃঙ্খলা দেখা দিলে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দায়িত্ব পালনে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না। কেউ যদি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd