• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

ইতিহাসের দুয়ারে ভেনাস, পেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ওয়াইল্ড কার্ড

Reporter Name / ১৫৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

229

অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহনের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন ৪৫ বছর বয়সী মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস। এর মাধ্যমে সাত বারের এই গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সবচেয়ে বেশী বয়সী নারী খেলোয়াড় হিসেবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে খুব কমই সিঙ্গেলস ম্যাচে অংশ নিয়েছেন ভেনাস। ২০২১ সালের পর এই প্রথমবারের মত মেলবোর্ন পার্কের মূল ড্র’তে তিনি প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন।

এ সম্পর্কে ভেনাস বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে আমি দারুন উত্তেজিত। সেখানকার গ্রীষ্মে কোর্টে নামার জন্য আমি মুখিয়ে আছি। অস্ট্রেলিয়ায় আমার অনেক দুর্দান্ত স্মৃতি রয়েছে। ক্যারিয়ারের এই মুহূর্তে এখানে ফিরতে পেরে সংশ্লিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমার কাছে বিশেষ কিছু।’

ক্যারিয়ারে পাঁচটি উইম্বলডন ও দুটি ইউএস ওপেনের শিরোপা জয় করেছেন ভেনাস। ২০০৩ ও ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গেলসে ফাইনালে খেলেছেন।

জাপানের কিমিকো দাতে ৪৪ বছর বয়সে ২০১৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। বয়সের দিক থেকে এবার দাতেকে ছাড়িয়ে গেছেন ভেনাস।

চারবারের অস্ট্রেলিয়ান ডাবলস বিজয়ী ভেনাস আগামী সপ্তাহে অকল্যান্ড ক্লাসিক দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি শুরু করবেন। এরপরপরই হোবার্ট ওপেনে অংশ নিবেন।আগামী ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হবে। ১৬ মাসের বিরতির কাটিয়ে গত বছরের ইউএস ওপেনের মাধ্যমে ভেনাস কোর্টে ফিরেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd