• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি

কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

41

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলা ভাইরাসের সাম্প্রতিক সংক্রমণে মৃতের সংখ্যা ১ হাজার ৩০৯–এ দাঁড়িয়েছে। মাত্র পাঁচ দিনে দেশটিতে সংক্রমণ ৪০ শতাংশের বেশি বেড়েছে বলে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে।

শীর্ষস্থানীয় একজন জনস্বাস্থ্যবিদ বলেছেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলা ভাইরাস ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়ছে।

গতকাল শনিবার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো সরকারের প্রকাশ করা হালনাগাদ তথ্য অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তিরাসহ গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ইবোলায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৭৩–এ দাঁড়িয়েছে। আগের শনিবারের তুলনায় সংখ্যাটি প্রায় ২৭ শতাংশ বেশি।কঙ্গোয় ইবোলা সংক্রমণ আর এতে মৃত্যুর সংখ্যা যে গতিতে বাড়ছে, সচরাচর এমনটা দেখা যায় না। এ পরিস্থিতিতে দেশটিতে চলমান এ মহামারিকে এখন পর্যন্ত নথিভুক্ত দ্রুততম ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে দেখা হচ্ছে।

কঙ্গোয় এখন ইবোলার ‘বুনদিবুগিও’ ধরন বেশি ছড়াচ্ছে। এটা বিপদ আরও বাড়িয়ে তুলেছে। কেননা, ইবোলার যে চার ধরন এখন পর্যন্ত মানবদেহে শনাক্ত হয়েছে, এর মধ্যে বুনদিবুগিও ধরন বেশ বিরল। এ ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই। মৃত্যুর হারও অনেক বেশি। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।

আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি আফ্রিকা) প্রতিষ্ঠায় ভূমিকা রাখা জনস্বাস্থ্যবিষয়ক পরামর্শক আবদুলসালামি নাসিদি আল–জাজিরাকে বলেন, কার্যকর টিকা না থাকায় ইবোলা ভাইরাস রীতিমতো ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd