• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

93

কুষ্টিয়ার মিরপুর উপজেলার খন্দকবাড়ীয়া গ্রামে মিরপুর মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ নাশকতার চেষ্টা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, কিছু দুর্বৃত্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য রাতের অন্ধকারে মহিলা ডিগ্রি কলেজের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে ভুল করে মহিলা ডিগ্রি কলেজের পাশের মুনিরা খাতুনের বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে। মুনিরা খাতুন বাড়ি থেকে রাস্তায় এসে বিদ্যুতের তারে আগুন লাগানোর কিছু সরঞ্জাম দেখে চিৎকার করলে আগুন লাগানোর তরল পদার্থ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মুনিরা খাতুন সাংবাদিকদের জানিয়েছেন, বাড়িতে বিদ্যুৎ না দেখে তিনি বাড়ির বাইরে যান এবং পাশের বাড়িতে বিদ্যুৎ দেখে রাস্তায় আসলে দুজন অজ্ঞাত ব্যক্তি তাকে দেখে কলসভর্তি পেট্রোল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামকে মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেছেন, “কলেজ থেকে ফোন করে আমাকে জানানো হয়েছে। তবে, অগ্নিকাণ্ড ঘটেনি। দুর্বৃত্তরা প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গেছে এবং তারা তদন্ত করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd