• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে: মির্জা ফখরুল খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর লাশ সিলেটে এসে পৌঁছেছে। ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর সিলেটে গ্রেফতার হওয়া দুই ডাকাত ‘আনসার সদস্য নন’! সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক সিলেট হামে প্রাণ গেল আরেক শিশুর ভারতের ট্যুরিস্ট ভিসা চালু জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়তে পারে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ হামলা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, মঙ্গলবার দোহায় ফের আলোচনা সাম্বা নাকি সামুরাই উৎসব আজ ব্রাজিল বনাম জাপান, কে টিকছে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরীর ইন্তেকাল সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

20

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন। খামেনির জানাজায় অংশ নিতে আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে রওনা করবেন।স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরানে যাবেন বলে জানা গেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তিনি। ইরানের কর্তৃপক্ষ আশা করছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

আগামী ৪ জুলাই তেহরান ও কোমে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের খামেনির জন্মস্থান মাশহাদে আগামী ৯ জুলাই তার দাফন সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd