• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

চা বাগান ম্যানেজারসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

147

চা বোর্ড ও বন বিভাগের অনুমতি ছাড়াই মৌলভীবাজারের বড়লেখায় স্কয়ার গ্রুপের মালিকানাধীন সাবাজপুর চা বাগানে বিপুল পরিমাণ গাছ অবৈধভাবে কাটার অভিযোগে মামলা হয়েছে। সরকারি লিজভুক্ত (খাস) টিলাভূমি থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের গাছ কাটার ঘটনায় বাগানের ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরীকে প্রধান আসামি করে থানায় এই মামলা করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভুক্তা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) পংকজ তালুকদার বাদী হয়ে মামলাটি করেন। এতে বাগান ম্যানেজারের পাশাপাশি অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, সাবাজপুর চা বাগানের ম্যানেজার গত তিন মাস ধরে বাগানের ভেতরে অবস্থিত বিপিন টিলা, বৈকুণ্ঠ টিলা, আনডহরসহ বিভিন্ন টিলাভূমি থেকে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুলাই সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া ও বন বিভাগের কর্মকর্তারা বাগান এলাকায় অভিযান চালান। অভিযানে অবৈধভাবে কেটে স্তূপ করে রাখা ২৫১টি টুকরায় প্রায় ১৬ শতাধিক ঘনফুট কাঠ জব্দ করা হয়। যার বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, চা বাগান কর্তৃপক্ষ কোনো ধরনের বৈধ প্রক্রিয়া বা সরকারি দপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে গাছ কাটার এই অপরাধ সংঘটিত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাটা গাছগুলো বিভিন্ন কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরও বলেন, সরকারি সম্পদ রক্ষায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd