• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

ছেলেরা বড় হলে আমার শার্ট-জুতা পরবে’, নায়ক জসীমের স্মৃতিচারণা নাসরিনের

Reporter Name / ২৬৯ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

294

চলতি বছরের ২৭ জুলাই জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল। তিনি প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজ ছেলে। এই সংগীতশিল্পীর স্মরণে শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে রাতুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ট্রিবিউট ভিডিও প্রদর্শিত হয়। আয়োজনে জসীমের স্ত্রী চিত্রনায়িকা নাসরিন ও জসীমের দুই পুত্র সংগীতশিল্পী এ কে সামী এবং এ কে রাহুলসহ পরিবারের কাছের মানুষজন উপস্থিত ছিলেন। সেখানে সন্তানদের নিয়ে নায়ক জসীমের স্মৃতি তুলে ধরেন তিনি।

মায়ের সঙ্গে শৈশবে তিন ভাই সামী, রাতুল ও রাহুল
মায়ের সঙ্গে শৈশবে তিন ভাই সামী, রাতুল ও রাহুলছবি: জসীমের পরিবারের সৌজন্যে

মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা গেছেন জসীম। তখন বড় ছেলে সামীর বয়স আট, মেজ রাতুলের চার আর ছোট রাহুলের বয়স দুই বছর। জসীমের তিন ছেলে বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি, কাজ করছেন সংগীতজগতে। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, সামী যুক্ত আছেন ‘ওন্ড’ ব্যান্ডের সঙ্গে, রাতুলও এই ব্যান্ডেই যুক্ত ছিলেন। ছিলেন ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট।

সন্তানদের ক্যারিয়ার নিয়ে সব সময় ইতিবাচক ছিলেন জসীম। সন্তানদের ক্যারিয়ার নিয়ে স্ত্রীকে দেওয়া উপদেশে জসীম বলেছিলেন, ওরা ওদের ভবিষ্যৎ বেছে নেবে। নাসরিন বলেন, ‘ওনার একটাই কথা ছিল, ছেলেরা বড় হওয়ার পরে তুমি ওদের ফোর্স করবে না যে এটা হও, ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও। ওরা যেটাকে ভালো মনে করবে, যেটা ওরা পছন্দ করে, সেটাই করতে দিবা।’
সন্তানদের গানের প্রতি ঝোঁক বাবার থেকেই এসেছে বলে মনে করেন নাসরিন। তিনি বলেন, ‘ওরা মিউজিকটাই বেশি পছন্দ করে। সবচেয়ে বড় কথা হলো, ওর আব্বু কিন্তু গান খুব পছন্দ করত। সব সময় গান-বাজনা নিয়ে থাকত, হয়তোবা ওখান থেকেই ওদের মধ্যে গানের বিষয়টা এসেছে।’

এক ফ্রেমে আর দেখা যাবে না তিন ভাইকে
এক ফ্রেমে আর দেখা যাবে না তিন ভাইকেছবি: জসীমের পরিবারের সৌজন্যে

শুটিং শেষে সন্তানদের নিয়েই মেতে থাকতেন জসীম। তবে বেশির ভাগ সময়ই তাঁদের ঘুমে রেখে বের হতেন, আবার বাসায় ফিরে ঘুমে পেতেন। স্ত্রীকে প্রায়ই বলতেন দেখো, আমার ছেলেরা একদিন নাম করবে। স্মৃতিচারণা করে নাসরিন বলেন, ‘ওর আব্বু শুটিং থেকে এসে মাঝে মাঝে বলত, “আমি চাই যে আমার ছেলেরা যখন বড় হবে, তখন আমার এই শার্টটা বা স্যুটটা ওরা পরতে পারবে, এই জুতাটা পরবে।” দেখো, ওরা একদিন অনেক নাম করবে।’

অনুষ্ঠানে প্রয়াত মেজ ছেলে রাতুলকে নিয়ে বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন নাসরিন। বলেন, ‘ও সব সময় আমার সঙ্গে বেশি থাকত, আমাকে সব সময় সময় বেশি দিত। ওর কোনো তুলনা নেই, ও যে আমার কত প্রিয় আমি কী বলব! আমার বাবাটাকে দেখি না আজ কত দিন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd