• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি-বিদেশিদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

282

জাতীয়তাবাদের দোহাই দেওয়া ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের জনগণকে সঙ্গে নিয়ে লাল কার্ড দেখানো হবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, আমি দেখেছি বিভিন্ন স্থানে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এমনকি এটার রাজনীতির কথা বলে। অথচ তাদের দলের প্রার্থীদের বড় একটা অংশ বিদেশি নাগরিক। যাদের প্রার্থীরা এ দেশের একক নাগরিক না, তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল এখন কেবল ইতিহাসেই রয়ে গেছে, বাস্তবে এর কোনো চিহ্ন নেই। তারা অতীতে জনগণের টাকা লুট করা এবং ব্যাংক খেলাপিদের মনোনয়ন দিয়েছে। সেই ঋণ খেলাপিরা আবারও ক্ষমতায় এসে জনগণের টাকা লুণ্ঠন করার অপেক্ষায় আছে। আমরা কি তাদের সেই সুযোগ দেবো?

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি দল ক্ষমতায় থাকাকালীন কৃষক-শ্রমিকদের পেনশনের কথা বলে কিন্তু তার বাস্তবায়ন করেনি। এখন তারা ফ্যামিলি কার্ড বা অন্য যে কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা থেকে জানে যে তারা কোনো কথাই রাখবে না।

আসিফ মাহমুদ বলেন, একদিকে তারা সংস্কারের কথা বলে, অন্যদিকে মাঠ পর্যায়ে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। তাদের এই দ্বিমুখী নীতি বা মুনাফিকি ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিহ্নিত করে ফেলেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd