• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভুয়া পত্রিকা অফিসের আড়ালে নকল কনডম কারখানার সন্ধান থানা থেকে পালিয়ে গেল রিমান্ডে থাকা নারী আসামি সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২ সিলেটে হামে আরও দুই শিশুর প্রাণহানি নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

Reporter Name / ৪১৭ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

507

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর হাতে দাওয়াত পত্র পৌঁছে দেন।

আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। প্রধামন্ত্রী তারেক রহমানকে ফোনে সপরিবারে ইফতার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে ফোনে শারিরীক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো প্রধানন্ত্রীর সঙ্গে। সরকার পরিচালনায় গত কয়েক দিনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় জামায়াতের সহযোগিতা কামনা করেন তারেক রহমান।

তিনি আরও জানান, অতীতের রাজনৈতিক মন্দ বিষয়গুলো যেন না থাকে। মতপার্থক্য ভুলে গণতান্ত্রিক পদ্ধতিতে সব গঠনমূলক সমালোচনা যেন সংসদে হয়, সেই সঙ্গে নিয়মতান্ত্রিক রাজপথের আন্দোলন সব মিলে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd