• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানবতাবিরোধী অপরাধ আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ২ সপ্তাহ পর আংশিক চালু বিকল এলএনজি টার্মিনাল সপদে ফিরলেন নাসিম হোসাইন শিশু ফাহিমা হত্যায় জাকিরের ফাঁসির আদেশ মাধবপুর থেকে অপহৃত কিশোরীকে সিলেটে উদ্ধার, অপহরক গ্রেফতার জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে ‘দলীয়করণ করতেই জুলাই সনদ বাস্তবায়ন করছে না সরকার’ আ.লীগের বিরুদ্ধে আবারও যুদ্ধ হবে, দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ হাম উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু ফেঞ্চুগঞ্জে অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের বড় বড় গর্ত দুর্ঘটনার আশঙ্কা আজ গণ-অভ্যূত্থান দিবস: বাংলাদেশের নবজাগরণের অবিস্মরণীয় দিন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বৃষ্টি উপেক্ষা করেই ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে নেতাকর্মীরা ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত

ডেঙ্গু রোগী বেশি হবিগঞ্জে কম মৌলভীবাজারে

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

43

বর্ষা মৌসুমে সিলেটে চোখ রাঙাতে শুরু করেছে মশাবাহিত রোগ ডেঙ্গু। হামের প্রাদুর্ভাবের মধ্যেই এবার সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণও বাড়তে শুরু করেছে। সোমবার (৩ আগস্ট) ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। এরআগে রোববার (২ আগস্ট) সারাদেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক পাঁচজনের মৃত্যু হয়েছে। 

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী হবিগঞ্জে এবং সবচেয়ে কম মৌলভীবাজারে। এখন পর্যন্ত হবিগঞ্জে ৫৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে মৌলভীবাজারে ১১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে দুজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ডেঙ্গু রোগের দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৩ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১১ জন এবং বিভাগের বাইরের জেলার তিনজন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে বিভাগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ওই রোগী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেটে মোট ২৪ জন শনাক্ত হলেও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৫৩ জন এবং মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হলেও এসব জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ ব্যাপাারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম শ্যামল সিলেটকে বলেন, গত বছর সিলেট বিভাগ ডেঙ্গুতে মৃত্যুর বাইরে ছিল উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গুরোগ প্রতিরোধে আমাদের ডেঙ্গু কীটসহ সবধরণের চিকিৎসা সরঞ্জাম আমাদের পর্যাপ্ত আছে।

ডেঙ্গুর প্রাদুর্ভাব কমিয়ে আনার ক্ষেত্রে সবাইকে নিজনিজ বাসা-বাড়ি এবং প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিস্কার রাখার আহবান জানিয়ে ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, আমরা সিটি করপোরেশন, পৌরসভার সমন্বয়ে পরিস্কার কার্যক্রম, মশা নিধন কর্মসূচী পালন অব্যাহত রেখেছি। সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd