• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

ঢামেকে তরুণীর মরদেহ ফেলে পালালেন কথিত স্বামী

Reporter Name / ২৭৪ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
Screenshot

266

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে (২০) বছরের এক তরুণীর মরদেহ রেখে পালিয়ে গেছেন স্বামী পরিচয় দেয়া এক ব্যক্তি। ওই তরুণীর থুতনিতে কালো দাগ রয়েছে। সোমবার (২২ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ঘটে এমন ঘটনা।

হাসপাতালের জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজি অটোরিকশায় করে এক লোক ওই তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর গাড়ি থেকে নামিয়ে ট্রলিতে ওঠান। তখন রোগীকে হাসপাতালের ভিতরে নিয়ে যেতে চাইলে নিজেকে স্বামী পরিচয় দেয়া ওই ব্যক্তি বলেন, আমার একজন লোক আসছে, সে আসার পর রোগী ভিতরে নিচ্ছি। এরপর টানা ২ ঘণ্টা হাসপাতালের বাইরে ট্রলিতে রেখেই অপেক্ষা করতে থাকেন। রাত সোয়া ৮টার দিকে কৌশলে সেখানে নিথর ওই তরুণীকে রেখে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ওই তরুণীকে জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে জানান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার থুতনিকে কালো দাগ রয়েছে। যে ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে এসেছিল, সে কৌশলে পালিয়ে গেছে। ওই তরুণীর মরদেহ মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd