• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংশোধনের নয়, সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে জনগণ: ডা. শফিকুর রহমান নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের ১০ ফুট মাটির নিচ থেকে লাশ উদ্ধার কারাগারে সিলেটের কোতোয়ালি থানার এসি সোহেল দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে: মির্জা ফখরুল খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর লাশ সিলেটে এসে পৌঁছেছে। ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর সিলেটে গ্রেফতার হওয়া দুই ডাকাত ‘আনসার সদস্য নন’! সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক সিলেট হামে প্রাণ গেল আরেক শিশুর ভারতের ট্যুরিস্ট ভিসা চালু জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়তে পারে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ হামলা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, মঙ্গলবার দোহায় ফের আলোচনা সাম্বা নাকি সামুরাই উৎসব আজ ব্রাজিল বনাম জাপান, কে টিকছে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের ১০ ফুট মাটির নিচ থেকে লাশ উদ্ধার

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

39

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক   বৃদ্ধের লাশ মিলেছে তার ভায়রার বাড়ির রান্নাঘরের ১০ ফুট মাটির নিচে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে জৈনসার ইউনিয়নের চাইন পাড়া গ্রামে মাটি খুড়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হলে ২৩ মে তার ভাই সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও দীর্ঘদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী নাজমা বেগম মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সম্পত্তি লিখে দেওয়ার জন্য আওলাদকে চাপ সৃষ্টি করেন। আওলাদ সম্পত্তি স্ত্রীকে লিখে না দেওয়ায় সাইফুল নামে একজনের সহায়তায় পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করে লাশটি মাটির নিচে পুঁতে রাখেন দ্বিতীয় স্ত্রী।

এ বিষয়ে বুধবার (১ জুলাই) দুপুরে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানোর কথা রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আটকরা দায় স্বীকার করেছেন।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd