• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

ফেরারি আসামি প্রার্থী হতে পারবেন না

Reporter Name / ২৪৫ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

277

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেরারি বা পলাতক আসামিদের প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) নতুন বিধান অনুযায়ী, যেসব ব্যক্তি আইনগতভাবে ফেরারি হিসেবে বিবেচিত, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক বিভ্রান্তি দূর করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিপত্রে ‘পলাতক আসামি’ ও ‘অভিযুক্ত আসামি’ এই দুটি শব্দের স্পষ্ট ব্যাখ্যার পাশাপাশি কারান্তরীণ ও জামিনপ্রাপ্ত প্রার্থীদের হলফনামা দাখিল সংক্রান্ত নির্দেশনাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জারি করা এ বিশেষ পরিপত্র ইতোমধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ উপলক্ষে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল-সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া হলো।

১. মনোনয়নপত্রের সংযুক্তি-১ অনুযায়ী প্রার্থী প্রদত্ত হলফনামায় উল্লিখিত ফৌজদারি মামলায় অভিযুক্তদের মধ্যে যারা জামিনে মুক্ত, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের জামিন আদেশের সত্যায়িত কপি দাখিল করা ঐচ্ছিক বলে বিবেচিত হবে। তবে, যারা কারাগারে অন্তরীণ, তাদের হলফনামা অবশ্যই জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত হতে হবে।

২. হলফনামার অনুচ্ছেদ ৩(গ)-এ ‘অভিযুক্ত’ বলতে সেই ব্যক্তিকে বোঝানো হবে, যার বিরুদ্ধে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।

৩. মনোনয়ন ফরমের তৃতীয় অংশের ৪ নম্বর অনুচ্ছেদে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য যে ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে, তা প্রার্থী নিজে অথবা তার মনোনীত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট হতে হবে।

৪. ‘পলাতক আসামি’ বলতে সেই ব্যক্তিকে বোঝানো হবে, যিনি জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপনে গেছেন অথবা যিনি শুরু থেকেই আদালতে অনুপস্থিত থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হয়ে পলাতক অবস্থায় আছেন।

নির্বাচন কমিশনের এই পরিপত্রের মাধ্যমে ফেরারি আসামিদের প্রার্থী হওয়ার পথ কার্যত বন্ধ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনের শাসন আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd