রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় এ বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য ও বড়লেখা-জুড়ী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সার্বিক সহযোগিতায় জাতীয়তাবাদী পরিবার ২ নম্বর দাসের বাজার ইউনিয়নের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শনিবার (২২ আগষ্ট) বেলা ১১টায় দাসের বাজার আলী কমিউনিটি সেন্টারে ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য ও বড়লেখা-জুড়ী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক শফিউল ইসলাম, দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল কুমার দাস, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, দাসের বাজার আদর্শ কলেজের প্রভাষক নজরুল ইসলাম, দাসের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম উদ্দিন নজরুল, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সদস্য ফয়সল আহমদ, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম, মালিশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপু রঞ্জন দাস, দাসের বাজার ইউনিয়ন বিএনপি নেতা হাফিজুর রহমান ফাহিম, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফাহিমুল ইসলাম, তালিমপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামিম আহমদ, দাসের বাজার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মজির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমানুর রহমান আমান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামাদ হোসেন, দাসের বাজার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লুকমান হোসেন, দাসের বাজার ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আলী হোসেন ও যুবদল নেতা জাসিম আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।