• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভুয়া পত্রিকা অফিসের আড়ালে নকল কনডম কারখানার সন্ধান থানা থেকে পালিয়ে গেল রিমান্ডে থাকা নারী আসামি সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২ সিলেটে হামে আরও দুই শিশুর প্রাণহানি নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

বর্ণিল আয়োজনে এমসি কলেজে মোহনার বসন্ত বরণ উৎসব

Reporter Name / ১২৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

209

 

রেদওয়ান আহমদ:

বর্ণিল আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বসন্ত উৎসব করেছে ‘মোহনা সাংস্কৃতিক সংগঠন’। প্রতিবারের ন্যায় এবারও দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে বসন্ত বরণ উৎসব উদযাপিত হয়। এটি এমসি কলেজ ক্যাম্পাসে মোহনার ১৮ তম বসন্ত বরণ উৎসব। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামের পাশে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

এসময় বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল হামিদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নিকসন দাশ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোহনার সাধারণ সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল।

উদ্বোধনের শুরুতে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোহনা সেই দায়িত্বটি প্রতিবারই অত্যন্ত সফলভাবে পালন করে আসছে।

 

মোহনার বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি বিশ্ব মঙ্গল দাসের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল হুমায়রা প্রমির যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- কলেজের সংস্কৃত বিভাগের প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, অর্থনীতি বিভাগের প্রফেসর ফৌজিয়া আজিজ, সহযোগী অধ্যাপক জেবিন আক্তার, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক অগ্রাতা সৌরভ, মোহনার সাবেক সভাপতি জুবায়ের আহমেদ রাকিব, অনবদ্য সদস্য সায়েম আহমেদ চৌধুরী।

এসময় আরও বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজীব হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, এমসি কলেজ ছাত্রশিবিরের সাংগঠনিক রুম্মান আহমেদ তালুকদার, এমসি কলেজ ছাত্রফ্রন্টের দোয়েল রায়, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম।

এদিন বাসন্তী রঙের শাড়ি আর পাঞ্জাবিতে সেজে তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ​সকাল থেকেই কলেজের অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। মোহনার শিল্পীদের সমবেত কণ্ঠে “আহা, আজি এ বসন্তে” গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

​দিনব্যাপী আয়োজনে ছিল বৈচিত্র্যময় সব সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে মোহনার সদস্যরা পরিবেশন করেন সমবেত সঙ্গীত, সলো গান, একক গান, দলীয় নৃত্য, দ্বৈত নৃত্য, নাটিকা, কোরিওগ্রাফি, আবৃত্তি, ধামাইল গান, র‍্যাম্প শো।

 

এদিন ​বিকেলের পড়ন্ত রোদে লোকগানের সুরের মূর্ছনায় শেষ হয় এবারের বসন্ত বরণ উৎসব। পুরো ক্যাম্পাস যেন পরিণত হয়েছিল এক টুকরো বাসন্তী উৎসবে, যা শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মনে এক দীর্ঘস্থায়ী স্মৃতি রেখে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd