• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি

বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

220

সিলেটের বালাগঞ্জ উপজেলায় ‘আত-তাকওয়া প্রকল্পের মেটারনিটি ক্লিনিক’-এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মাননীয় চেয়ারম্যান ও রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রাম সংলগ্ন আত-তাকওয়া প্রকল্পে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে তিন দিনের সরকারি সফরে শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিলেট পৌঁছেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেটের সিনিয়র সিভিল জজ মো. রাকিবুল হাসান রকি, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওর, আত-তাকওয়া প্রজেক্ট কমিটির সেক্রেটারি ও যুক্তরাজ্যের করবি বারাহ কাউন্সিলের সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আছকির, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা ও ফাউন্ডার ছহুল এ মুনিম, ফাউন্ডার এখলাছুর রহমান লায়েক এবং বালাগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ।

সিলেট পৌঁছানোর পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে সিলেট সার্কিট হাউসে জেলা পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সফরকালে তিনি আধ্যাত্মিক রাজধানী সিলেটের দুই মহান সাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এছাড়া আগামীকাল রবিবার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামে তাঁর নিজ পিত্রালয় পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আত-তাকওয়া প্রকল্পের আওতায় এই মেটারনিটি ক্লিনিকটি নির্মিত হলে বালাগঞ্জ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমার একাংশসহ আশপাশের এলাকার গর্ভবতী মা ও নবজাতকদের আধুনিক চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ হবে। স্থানীয় এলাকাবাসী আশা করছেন, এই ক্লিনিকটি স্থাপিত হলে অত্র অঞ্চলের গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।


 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd