• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

বিয়ের দাওয়াতে যাওয়া হলো না

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

74

বিয়ে বাড়ির দাওয়াতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত যাত্রীবাহী মিথিলার (ভ্যান) চালক, মা ও দুই সন্তানসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ সময় এক শিশুসহ দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের নদীয়াপাড়ার ওলি বর্মনের ছেলে মিথিলা (ভ্যান) চালক পরিমল বর্মন রায় (৪০), নিহত পরিমলের ছোট ভাই প্রদীপ বর্মন রায়ের স্ত্রী প্রতিমা বর্মন রায় (৩০), তার দুই সন্তান বিপাশা বর্মন রায় (৮) ও যাদব বর্মন রায় (৪)। এ সময় নিহত প্রতিমার আহত জমজ সন্তান নম্রত বর্মন রায় (৪) ও অপরযাত্রী সহিদুল ইসলাম (৪০) গুরুত্বর আহত হয়েছেন। তাদের প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মড়ালেরডাঙ্গা এলাকায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে আসছিল একটি ট্রাক (বগুড়া ট ১৯-২৪৭২)। বিকাল সাড়ে ৩টার দিকে তারা আঞ্চলিক সড়কের একবট নামক স্থানে পৌঁছালে সড়কটির বাঁকে দ্রুতগতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলার পেছন দিক থেকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের ধারে পড়ে যায়। এতে উক্ত মিথিলার চালকসহ একই পরিবারের চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহত প্রতিমার জমজ সন্তান নম্রত বর্মন রায় ও অপর যাত্রী সহিদুল ইসলাম আহত হয়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করে ডোমার হাসপাতালে নেয়। এখান থেকে আহত দুজনকে রংপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd