• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

138

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের পল্লী মঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুর ২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও ভবন উদ্বোধন করেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্জ আরজদ আলীর সভাপতিত্বে ও ইংরেজি শিক্ষক জুলফিকার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি
ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, লামাকাজী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শামিম মিয়া, মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নওশিন আনজুম নওরিন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সামিউল আহমেদ সামি ও গীতাপাঠ করেন প্রিয়াংকা রানী বৈদ‍্য।

এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, লন্ডন মহানগর বিএনপির সাবেক কার্যকরী পরিষদের সদস্য নুরুল ইসলাম মধু মিয়া, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ‍্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd