• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘গ্যাস না থাকায় ডে-কেয়ারের রান্না বন্ধ, শিশুদের খাওয়াচ্ছি হোটেল থেকে’ পেছনে ফ্যান চলে সামনে হারিকেন, বলছে বিদ্যুৎ নাই: প্রধানমন্ত্রী ভিডিও দেখার সময় বারবার আটকে যাচ্ছে? দ্রুত সমাধানে কার্যকর ৬টি উপায় গাড়িতে হামলা-ভাঙচুর, এমপি আমির হামজা আহত গ্যাস সংকটে বন্ধ হবিগঞ্জের ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১৫%—মার্ক ওয়াহ বললেন, ‘এই পূর্বাভাস ভুল নয়’ তীব্র গরমে লন্ডনে বাস ধর্মঘট, বন্ধ থাকবে ৪২টি রুট; দেখে নিন পুরো তালিকা! ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই বাবুলের নাম গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম আল্লামা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ভিডিও দেখার সময় বারবার আটকে যাচ্ছে? দ্রুত সমাধানে কার্যকর ৬টি উপায়

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

10

ইউটিউব, নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখার সময় বারবার আটকে যাওয়া বা বাফারিংয়ের মতো বিরক্তিকর অভিজ্ঞতা অনেকের কাছেই নিত্যদিনের ঘটনা। অনলাইনে ভিডিও দেখার সময় বাফারিং হয় মূলত ডিভাইস ভিডিও চালানোর গতির সঙ্গে তাল মিলিয়ে পর্যাপ্ত ডেটা ডাউনলোড করতে না পারলে। অধিকাংশ ক্ষেত্রেই সমস্যাটির জন্য ব্যবহারকারী ইন্টারনেটের ধীর গতিকে দায়ী করলেও, এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে, যা কিছু সহজ পদ্ধতি অবলম্বনেই সমাধানযোগ্য।

 

১. ওয়াই-ফাইয়ের বদলে ইথারনেট ব্যবহার করুন 

ওয়্যারলেস কানেকশনের তুলনায় তারের মাধ্যমে ইন্টারনেটের সংযোগ ব্যবহার করলে অনেক বেশি গতি পাওয়া যায়। সম্ভব হলে স্মার্ট টিভি, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসে রাউটারের সঙ্গে ইথারনেট কেবলে যুক্ত রাখুন। ওয়াই-ফাইয়ে দেওয়াল, দূরত্ব ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের হস্তক্ষেপ ওয়্যারলেস সিগন্যাল অনেকাংশেই দুর্বল করতে পারে। ইথারনেট সংযোগ ব্যবহার সম্ভব না হলে ডিভাইসটি রাউটারের কাছাকাছি রাখুন, তাহলে রেঞ্জ ও গতি উভয়ই ভালো পাওয়া যাবে।

২. অপ্রয়োজনীয় ডিভাইস ও অ্যাপ বন্ধ করুন

একই নেটওয়ার্কে যুক্ত থাকা অন্য ফোন, কম্পিউটার, স্মার্ট টিভি বা অনুরূপ যেকোনো ডিভাইস অতিরিক্ত ব্যান্ডউইথ ব্যবহার করে। তাই ভিডিও দেখার সময় বাফারিং-সমস্যা থেকে বাঁচতে অপ্রয়োজনীয় ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করুন। কম্পিউটারে অপ্রয়োজনীয় ব্রাউজার ট্যাব, অ্যাপ ও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড বন্ধ করলেও স্ট্রিমিংয়ের জন্য বেশি রিসোর্স পাওয়া যায়।

৩. ভিডিওর রেজল্যুশন কমিয়ে দিন 

ইন্টারনেটের গতি কম হলে ৪কে বা উচ্চ রেজল্যুশনের ভিডিও চালানো কঠিন হতে পারে। সেক্ষেত্রে ১০৮০পি থেকে ৭২০পি বা ৪৮০পি-তে নামিয়ে দিলে ভিডিওতে প্রয়োজনীয় ডেটার পরিমাণ কমে যায়। ভিডিও চলাকালীন বাফারিং হলে, এটি হতে পারে তাৎক্ষণিক কার্যকর সমাধান। তবে সাধারণত ‘অটো’ অপশনটি বাছাই করা থাকলে, ইন্টারনেটের গতি অনুযায়ী ভিডিওর রেজল্যুশন স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হয়ে যায়।

৪. রাউটার রিস্টার্ট করুন 

দীর্ঘ সময় চালু থাকা রাউটারে সাময়িক বাগ, আইপি কনফ্লিক্ট বা অতিরিক্ত গরম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই রাউটার বন্ধ করে কিছুক্ষণ পর আবার চালু করে ভিডিও পরীক্ষা করা যেতে পারে। এক্ষেত্রে ডিভাইস ও রাউটারের সফটওয়্যার আপডেট রাখাও গুরুত্বপূর্ণ।

৫. ব্রাউজার ও ভিডিও পরীক্ষা করুন 

কম্পিউটারে ব্রাউজার দিয়ে ভিডিও দেখলে পুরোনো সফটওয়্যার, অতিরিক্ত এক্সটেনশন, ক্যাশ ও কুকিজ প্লেব্যাকের সমস্যা তৈরি করতে পারে। ব্রাউজার আপডেট করে অপ্রয়োজনীয় এক্সটেনশন সরানো এবং ক্যাশ-কুকিজ পরিষ্কার করা হতে পারে কার্যকর সমাধান। একই সঙ্গে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) চালু থাকলে সেটি সাময়িকভাবে বন্ধ করে পরীক্ষা করুন— কারণ এনক্রিপশন ও দূরবর্তী সার্ভারের মাধ্যমে ডেটা যাওয়ার কারণে কিছু ক্ষেত্রে গতি কমতে পারে এবং ফলশ্রুতিতে বাফারিং এর দেখা দিতে পারে।

৬. ইন্টারনেটের গতি পরীক্ষা করুন 

প্রথমেই ইন্টারনেটের প্রকৃত গতি পরীক্ষা করে দেখা উচিত। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে খুব সহজেই বিনামূল্যে ইন্টারনেটের গতি পরীক্ষা করা যায়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্যাকেজে উল্লেখিত গতির তুলনায় পরীক্ষিত বাস্তব গতি কম হলে বাফারিংয়ের কারণটি সহজেই শনাক্ত করা যায়। সেক্ষেত্রে প্রথমেই ইন্টারনেট সেবাদাতাদের সাথে যোগাযোগ করে অভিযোগ জানাতে হবে। এছাড়াও একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস ব্যবহার বা বড় ফাইল ডাউনলোড চললেও স্ট্রিমিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কমে যেতে পারে।

সবকিছুর পরও যদি বাফারিং চলতে থাকে, তাহলে সমস্যাটি আপনার ডিভাইসের বাইরে নেটওয়ার্ক বা ভিডিও সরবরাহকারী প্রতিষ্ঠানের দিকেও থাকতে পারে। সে ক্ষেত্রে আইএসপির সঙ্গে যোগাযোগ করে সংযোগ পরীক্ষা করানোই হতে পারে পরবর্তী কার্যকর পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd