• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু দেশের জন্য কথা না বললে ইলিয়াস আলী গুম হতেন না: পানিসম্পদ মন্ত্রী মোগলাবাজার থানা পু‌লিশ কর্তৃক অবৈধ ভারতীয় ১৪‌টি মহিষসহ ০৩ (‌তিন) জন গ্রেফতার: জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন এসএমপি ডিবির অভিযানে ০১ (এক)টি চোরাইকৃত মোটরসাইকেলসহ একজন গ্রেফতারঃ সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ

ভোট কেনার অভিযোগে ধাওয়া খেলেন জামায়াত নেতা, আরেকজন আটক

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

148

সিরাজগঞ্জের কামারখন্দে ভোট কেনার অভিযোগে একজন জামায়াত নেতা ধাওয়া খেয়েছেন। একই উপজেলায় আরেকজন জামায়াত নেতাকে নগদ টাকাসহ আটক করেছে স্থানীয়রা।

বুধবার সিরাজগঞ্জ-২ আসনের অন্তর্গত ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে ভোট কেনার অভিযোগে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মোস্তাক সরকারকে ধাওয়া দেয় স্থানীয়রা। অন্যদিকে একই উপজেলার রায়দৌলকপুর ইউনিয়নে ৭১ হাজার টাকাসহ জনতার হাতে আটক হন দলটির আরেক নেতা।

এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মোস্তাক সরকারকে একজনকে টাকা দিতে দেখা যায়। পরে কয়েকজন ঘটনার ভিডিও করতে শুরু করলে তিনি দৌড়ে পালিয়ে যান। ভিডিওতে কয়েকজনকে তাঁর পিছু ধাওয়া করতে দেখা যায়। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

ভোট কেনার তথ্য অস্বীকার করেছেন সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ভোটের আগে কেন্দ্র খরচসহ নেতাকর্মীদের অন্যান্য টাকা দিতে হয়। ওই টাকা তো কেন্দ্র খরচের টাকাও হতে পারে। ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছেন। ভোট কেনার তথ্য সত্য নয়।’অন্যদিকে এই আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান নির্বাচনি এজেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জামায়াত নেতার দৌড় দিয়ে পালানোর ভিডিওটি দেখেছি। শুধু কামারখন্দ উপজেলায় নয়, তারা বিভিন্ন স্থানে একই ধরনের কাজ করছে বলে সংবাদ পাচ্ছি। এ ছাড়া তারা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে।’এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd