• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের স্বস্তির বৃষ্টিতে জেগে উঠল চায়ের রাজধানী ভিজিএফ কার্ড বিতরণে ‘হরিলুটের’ অভিযোগ, বড়লেখায় যুবদল–ছাত্রদল নেতাদের পোস্টে তোলপাড় ঈদ উপলক্ষে বিলবোর্ড–ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান সিসিক প্রশাসকের কোম্পানীগঞ্জে ছাত্র মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতিকে “জুলাই গাদ্দার” ঘোষণা করে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টিহীনতায় কুলাউড়ার ২৬ চা-বাগানে খরা, উৎপাদনে ধস ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ গোয়াইনঘাটে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮ সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন গোয়াইনঘাটে ড্রিম সানসেটের ব্রাঞ্চ উদ্বোধন ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে: আনোয়ারুল ইসলাম

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

48

এখন পর্যন্ত পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, ভোট না হওয়ার কোনো কারণ নেই। ইসি ত্রুটিপূর্ণ সংসদীয় আসনগুলো বিন্যাস করেছে। ইসির আসন বিন্যাস নিয়ে কোনো আন্দোলন কিংবা কর্মসূচি হলে এর আইনগত ভিত্তি নেই।ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গেজেট প্রকাশ করেছে ইসি। এ সীমানায় ভোট হবে এবার।কিন্তু সংসদীয় আসন নিয়ে ইসির এমন সিদ্ধান্ত মানতে নারাজ অনেকেই। ফলে গেজেট প্রকাশের পর থেকে বাগেরহাট, পাবনা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করছে। একইসঙ্গে আইনের আশ্রয় নেয়ার হুমকি দেন তারা।

তবে কত আসনের সীমানার পুননির্ধারণ হয়েছে রোববার (৭ সেপ্টেম্বর) এর সঠিক হিসেব জানতে চাইলে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, এই মুহূর্তে সংখ্যা জানা নেই তার।
 
তিনি বলেন, সম্পূর্ণ আইন মেনে ও নিরপেক্ষতা বজায় রেখে সীমানা পুননির্ধারণ করা হয়েছে। এ নিয়ে কোনো আন্দোলন কিংবা কর্মসূচি হলে এর আইনগত কোনো ভিত্তি নেই।

ভোটের পরিবেশ নিয়ে ইসির অবস্থা জানতে চাইলে কমিশনার বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ ভোটের অনুকূলে রয়েছে।
 
তিনি আরও জানান, চলতি মাসেই দেয়া হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। এর আগেই অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd