• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.) তিন ম্যাচের সিরিজ খেলতে নেপাল যাবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলল হুতিরা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! সিলেট নগরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত মাঝ নদীতে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেট থেকে প্রধান আসামি গ্রেপ্তার একনেকে উঠছে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প সিলেটে ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব: জামায়াত আমির এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা

মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলল হুতিরা

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

9

সৌদি আরবের পবিত্র শহর মক্কা নগরীতে ড্রোন হামলাল অভিযোগ অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। আজ বুধবার সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, হুতিরা মক্কাকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে, তবে এটি মক্কার আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করে দেওয়া হয়।

আর সৌদির এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে হুতিরা। সশস্ত্র এ গোষ্ঠীর পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ বলেছেন, “মক্কায় হামলার দাবি একটি ঘৃণ্য মিথ্যা। যা এরআগেও দাবি করা হয়েছে। কিন্তু এখন এমন দাবি আর কাউকে ভুল বোঝায় না।”

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এর আগে জানায়, ২০১৭ সালের ২৭ জুলাই হুতিরা মক্কায় একবার ব্যালিস্টিক মিসাইল হামলার চেষ্টা করেছিল। এরপর আবার গতকাল স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে ড্রোন নিক্ষেপ করে। যা আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। সৌদি জোট এ নিয়ে বলেছে, “ড্রোন হামলার ঘটনা মক্কায় দ্বিতীয়বারের মতো সন্ত্রাসী হামলার অপচেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার চেষ্টা করা হয়।”

উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি গোষ্ঠীর দ্বন্দ্ব ২০১৪ সাল থেকে। সে বছর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, তারপর মাত্র এক বছরের মধ্যে ২০১৫ সালে ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতি রাজধানী সানা দখল করে। হুতিরা রাজধানী দখলের পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদিতে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন-সৌদি সেনাবাহিনী।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল হুতিরা। তারপর প্রায় চার বছর স্থিতিশীল থাকলেও গত ১৩ জুলাই ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর হামলার পর ফের উত্তেজনা বাড়তে শুরু করে দু’পক্ষের মধ্যে।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd