• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু জেলা কমিটিতে অন্তর্ভুক্তির জন‍্য পাঁচ লাখ টাকা দাবি,এনসিপির ৫ নেতা গ্রেফতার হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ মদের বারে দুই বন্ধুর কথাকাটাকাটি: ছুরিকাঘাতে একজনের মৃত্যু, পিটুনিতে অপরজন পদ্মায় একসঙ্গে গোসলে নেমেছিল ৫ শিশু, ডুবে প্রাণ গেল সবারই ভুয়া পত্রিকা অফিসের আড়ালে নকল কনডম কারখানার সন্ধান থানা থেকে পালিয়ে গেল রিমান্ডে থাকা নারী আসামি সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২ সিলেটে হামে আরও দুই শিশুর প্রাণহানি নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মদের বারে দুই বন্ধুর কথাকাটাকাটি: ছুরিকাঘাতে একজনের মৃত্যু, পিটুনিতে অপরজন

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

14

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের বারের (পানশালা) ভেতরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর অভিযুক্ত যুবককে পুলিশ আটক করলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত যুবকের নাম নাজিবুল হক (২৮)। তিনি শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন হলেন সালমান মিয়া (২৮)। তার বাড়ি শহরের বিজিবি ক্যাম্প এলাকায়।

পুলিশ ও বার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজিবুল হক ও সালমান মিয়া ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গতকাল রাতে তাঁরা পাঁচ বন্ধু রেনেসাঁ হোটেলের বারে মদ পান করতে গিয়েছিলেন। এ সময় তাদের মধ্যে কোনো একটি বিষয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সালমান মিয়া নাজিবুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাজিবুলের মৃত্যু হয়।

এ ঘটনার খবর পেয়ে নুনিয়ারছড়া এলাকা থেকে হোটেলটিতে আসেন নাজিবুলের স্বজনেরা। এরপর তাঁরা সালমান মিয়াকে মারধর করতে করতে নুনিয়ারছড়া নিয়ে যান। ছুরিকাঘাতের বিষয়টি জানার পর পুলিশ গিয়ে সালমান মিয়াকে আটক করে। এরপর রাত একটার দিকে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘বারে বসে মদ পান করার সময় কথা-কাটাকাটি থেকে ছুরিকাঘাতে নাজিবুলের মৃত্যু হয়। পরে নাজিবুলের স্বজনদের পিটুনিতে আহত অভিযুক্ত সালমানকেও আমরা আটক করি। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে।’

অহিদুর রহমান আরও বলেন, ‘আলামত সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বারটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং বারে কর্মরত ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে সালমান মিয়া একটি কিশোর গ্যাংয়ের লিডার। তাঁর বিরুদ্ধে সদর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd