• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরীক্ষা মিস করে সিলেট টেস্ট দেখতে গ্যালারিতে ভক্তরা শামসুন্নাহার যেভাবে হয়ে উঠলেন পরীমণি আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী মালেয়শিয়া বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১ আমরা এখনও কাঙ্ক্ষিত শিক্ষার জায়গায় পৌঁছাতে পারিনি: বাহুবলে ববি হাজ্জাজ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি সিলেটে ধারালো সুইস গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা দিয়ে পদ হারালেন সচিব সিলেটসহ সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা গ্যাস সংকটের শঙ্কা ও এলপিজির বাড়তি দামে বিপাকে গ্রাহকরা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে: এমপি শওকতুল ইসলাম মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে মহাসড়কে বাস সংকট, যাত্রীদের ভোগান্তি

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

17

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে রাজনৈতিক পট পরিবর্তন হলেও তেহরানের প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরী নীতি ও শত্রুতায় কোনো বদল আসবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি। যারা বিশ্বাস করে এই নির্বাচনের মধ্য দিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, তারা ‘মারাত্মক ভুলের’ মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-এর বরাতে সর্বোচ্চ নেতা বলেন, ‘আধিপত্যবাদী ব্যবস্থা তার স্বভাবজাত আচরণ বদলে ফেলবে কিংবা দল ও উপদলীয় রদবদলের কারণে নীতিগত পরিবর্তন ঘটাবে—এখনও যারা এমন ক্ষীণ আশা আঁকড়ে বসে আছে, তারা বিভ্রান্তিতে রয়েছে। এমনকি যারা মনে করে যুক্তরাষ্ট্রের কাছে কোনো ছাড় দিলে ইরানি জাতির প্রতি তাদের ঐতিহাসিক শত্রুতা দূর হবে, তারাও চূড়ান্ত ভুলের স্বর্গে বাস করছে।’

চলতি বছরের শুরুর দিকে মার্কিন-ইসরাইলি হামলায় পিতা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর গত ফেব্রুয়ারির শেষের দিকে দায়িত্ব গ্রহণ করেন মুজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে সরাসরি জনসমক্ষে দেখা যায়নি।

সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd