• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

মৌলভীবাজারে ২০ টাকার কলা ৪০ টাকা

Reporter Name / ২৮৫ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

386

পবিত্র রমজান মাস শুরু হতেই মৌলভীবাজারে কলার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। নির্ধারিত মূল্যের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কলা। কয়েক দিনের ব্যবধানে প্রতি হালিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। রমজানের প্রথম দিন থেকেই কলার সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়। এতে করে ক্রেতারা কম দামের কলা বেশি দামে ক্রয় করতে হচ্ছে।

কলা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে কলার দাম দ্বিগুন হয়েছে। এ জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

মৌলভীবাজার জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কয়েকদিন আগে যে কলা ২০-২৫ টাকা হালি বিক্রি ছিল। বর্তমানে একই কলার হালি ৪০-৪৫ টাকা বিক্রি হয়েছে। গুদামে কলা রেখে চাহিদার তুলনায় সংকট দেখানো হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নজমুল ইসলাম কলা কিনতে এসে বলেন, আমার পরিবারে দুধ কলা ছাড়া চলে না। এজন্য অন্যকিছু বাদ দিয়ে হলেও কলা নিতে হয়। তবে দুঃখের বিষয় হলো যে কলা সবসময় ২০-৩০ টাকা হালি দিয়ে নেই সেই একই কলা ৪০-৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের কলার ব্যবসা করছেন মকুল মিয়া বলেন, রমজান আসলে কলার দাম বাড়ে। আমাদেরও বিভিন্ন এলাকা বা পাইকারি বাজার থেকে দাম দিয়ে আনতে হয়।

কবির মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, দোকানে ছোট কলা খুব কম চলে। এজন্য বড় কলা আনতে হয়। কিন্তু এখন বড় কলার দাম বেড়ে গেছে। এক পিস কলা ৮ টাকা করে কিনে ১০ টাকায় বিক্রি করছি। এই দামের নিচে বিক্রি করলে আমাদের কোনোভাবে পোষায় না।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd