• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন শ্রীলেখা সেউতা দিয়ে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, ৩৪ জনের মৃত্যু ‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’ কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল কাল সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন: বিরোধীদলীয় নেতা অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন

Reporter Name / ১৬৯ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

231

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী থানা। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জুরাইন এলাকায় মানববন্ধনে এ দাবি জানারো হয়।

মানববন্ধনে মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, সারা দেশে যেই গ্যাসের সংকট দেখা দিয়েছে এটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস পাচ্ছে না। সরকারের ভেতরে ও বাহিরে আওয়ামী দোসরদের কারণে সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে পারছে না।

তিনি আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট পরবর্তী জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার সতর্ক করেছে এবং অনুরোধ জানিয়েছে সরকারের ভেতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে। কিন্তু সরকার সেটি করতে পারেনি। আজকে কৃত্রিম গ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এসব কারা করছে?- ক্ষমতার মসনদে বসতে আওয়ামী দোসরদের রক্ষা করে একটি রাজনৈতিক দলের নেতারা এসব দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে।

আওয়ামী লীগ মানুষকে লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে মেরেছে। আরেকটি দল তারা চাঁদার জন্য পাথর দিয়ে থেঁতলে থেঁতলে ব্যবসায়ীকে হত্যা করেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম সন্ত্রাস-চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে বয়কট করবে।

গণভোট প্রসঙ্গে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ফলে স্বৈরশাসক ও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে না। কোনো ব্যক্তি দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকলেই সেই ব্যক্তি স্বৈরাচার হয়ে উঠে। চব্বিশের গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি হত্যাকাণ্ড, খুন-গুমের বিচার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে গণভোট হ্যাঁ জয়যুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd