• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা

রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

236

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

 

আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। জাতীয় নদী দিবসে জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা নিয়ে নোঙর ট্রাস্ট নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।

 

এ সময় মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এটা নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যেসব কথা বলা হচ্ছে, মব করা হচ্ছে, তা একটা বিরোধী দলের কাছে সরকার প্রত্যাশা করে না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া সরকার মেনে নেবে না।

ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলার ঘটনা নিয়ে এ্যানি বলেন, ঝিনাইদহে যে নাসীরুদ্দীন পাটোয়ারী গেলেন, তার মাঝে কি কোনো শালীনতা আছে? তারা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। এসব কি মানুষ মেনে নেবে?

 

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা কোন প্রক্রিয়ায় করা হবে তার ওপর বিশেষজ্ঞ মতামত পেয়েই সরকার কাজ করবে। সে লক্ষ্যে কাজ চলছে।

তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd