• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন ট্রাম্প

Reporter Name / ২৪৫ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

262

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, রাশিয়া–ইউক্রেনের চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তা ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ রূপ নিতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, শুধু গত এক মাসেই এ সংঘাতে প্রায় ২৫ হাজার সৈন্যের মৃত্যু হয়েছে। ক্রমবর্ধমান রক্তপাত তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে—এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি চাই এই হত্যাযজ্ঞ থামুক। গত মাসেই ২৫ হাজার সৈন্য মারা গেছে। এ অবস্থার অবসান দরকার। আমরা খুব কঠোর চেষ্টা করছি। এ ধরনের পরিস্থিতি বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। আগেও বলেছি—এভাবে চলতে থাকলে একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে হবে, যা আমরা দেখতে চাই না।’

রাশিয়া–ইউক্রেন সংঘাত নিয়ে ট্রাম্পের অসন্তোষ এখন চরমে। একসময় ‘কয়েক ঘণ্টার মধ্যে’ যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প এখন কার্যত দর্শকের ভূমিকায়, কারণ রাশিয়া নিজ অবস্থানে অনড় এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে থাকা ট্রাম্পের তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যকে ইউক্রেন আমলে নিচ্ছে না।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, শান্তি আলোচনা ধীরগতিতে চলায় প্রেসিডেন্ট অত্যন্ত হতাশ। তিনি শুধু আনুষ্ঠানিক আলাপ-আলোচনার জন্য আলোচনায় বসতে চান না।

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট উভয় পক্ষের ওপরই বিরক্ত। তিনি কেবল কথার কথা শুনতে চান না—চান বাস্তব পদক্ষেপ, চান যুদ্ধের শেষ।’

একই সময়ে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত এবং এর আওতায় দেশটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd