• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

রাস্তায় পড়ে থাকা নবজাতককে সারারাত পাহারা দিল কুকুরের দল

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

171

পশুদের প্রতি মানুষের ঘৃণা বা ভয় যে কখন কখন জীবনের রক্ষাকবচ হতে পারে, তার এক বিরল উদাহরণ ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে। এখানে রাস্তায় পড়ে থাকা নবজাতককে পুরো রাত জুড়ে রক্ষা করেছে একদল ফ্রি-রেঞ্জ কুকুর। কেউ যেন ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করতে, শিশুটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল কুকুরের দল।

আজ (৩ ডিসেম্বর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নবদ্বীপের স্বরূপনগর রেল কলোনির স্থানীয় বাসিন্দারা সোমবার ভোরে শিশুর কান্নার আওয়াজ শুনে প্রথমে ভাবেন এটি আশেপাশের কোনো বাড়ি থেকে আসছে। তবে ভোরবেলায় স্থানীয় বাসিন্দা রাধা ভৌমিক যখন টয়লেটের দিকে যাচ্ছিলেন, তখন তিনি দেখেন কুকুরের চক্রে ঘেরা এক নবজাতক। তিনি শিশুটিকে তৎক্ষণাত উদ্ধার করেন।

নবজাতক একজন ছেলে শিশু। তার সঙ্গে থাকা আত্মীয় প্রীতি ভৌমিক শিশুটিকে প্রথমে মাহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে নিরাপত্তা ও চিকিৎসার জন্য কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির কোনো বাহ্যিক আঘাত নেই, মাথায় লাল দাগ সম্ভবত জন্মের সময়ের রক্তের।

পুলিশ জানায়, শিশুটিকে সম্ভবত স্থানীয় কেউ জন্মের পরপরই পরিত্যক্ত করেছে। নবদ্বীপ পুলিশ এবং চাইল্ডলাইন কর্মকর্তারা যৌথভাবে বিষয়টি তদন্ত করছেন এবং শিশু কল্যাণ কমিটিকে শিশুর দীর্ঘমেয়াদি যত্নের জন্য অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd