• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি

শীর্ষ নেতাদের বক্তব্য বিকৃত করে অপপ্রচার চলছে: রিজভী

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

219

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেছেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে।”

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচার শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আমরা গত ১৬–১৭ বছরে দেখেছি আইনজীবীরা কীভাবে বুক ফুলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমার ডানে-বামে যারা দাঁড়িয়ে আছেন, তারা পুলিশের লাঠিচার্জ সহ্য করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই আহত ও নিপীড়িত হয়েছেন।”

তিনি বলেন, “ধানের শীষের পক্ষে দাঁড়ানো মানে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানো।”

তিনি অভিযোগ করে বলেন, “বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালান হচ্ছে।”

 

আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, “২০১৫ সালের আন্দোলনে বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও তাদের নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আওয়ামী লীগ যত অপরাধই করুক, তারা পার পেয়ে যায়।”

তিনি আরো বলেন, “ইসলামের নামে রাজনীতি করে যারা মুনাফিকি করে, তারা সবচেয়ে বড় অন্যায় করছে। ইসলাম মিথ্যা ও ভণ্ডামিকে সমর্থন করে না।”

 

সমাবেশে রিজভী বলেন, “ধানের শীষ বাংলাদেশের জাতীয়তাবাদ, চেতনা ও মানুষের হৃদয়ের সঙ্গে জড়িত। এদেশের মানুষ কখনো মিথ্যা, অসত্য ও ভণ্ডামির পক্ষে দাঁড়ায়নি। ধানের শীষ সবসময় সত্য ও গণতন্ত্রের প্রতীক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd